কারা আমরা?
ক্রাইম ক্রনিকল একটি নিরপেক্ষ ডিজিটাল সংবাদমাধ্যম যা বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। আমরা বিশ্বাস করি সংবাদের কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক এজেন্ডা থাকা উচিত নয় - সত্য ঘটনাই একমাত্র অ্যাজেন্ডা।
আমরা অপরাধ, রাজনীতি, অর্থনীতি, বিশ্ব সংবাদ এবং সামাজিক ইস্যুতে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করি। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে তথ্যসমৃদ্ধ, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণধর্মী সংবাদ পৌঁছে দেওয়া।
আমাদের লক্ষ্য ও দর্শন
আমরা বিশ্বাস করি একটি সুস্থ গণতন্ত্রের জন্য মুক্ত ও নিরপেক্ষ সংবাদমাধ্যম অপরিহার্য। ক্রাইম ক্রনিকল সেই বিশ্বাস থেকেই পরিচালিত হয়। আমরা কোনো রাজনৈতিক দল বা ব্যবসায়িক গোষ্ঠীর মুখপাত্র নই - আমরা শুধু জনগণের পক্ষে কথা বলি।
আমাদের দল
ক্রাইম ক্রনিকলের পেছনে আছে একদল নিবেদিতপ্রাণ তরুণ সাংবাদিক ও গবেষক, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করে এবং তা বিশ্বস্ততার সাথে উপস্থাপন করে। আমাদের সম্পাদকীয় দল সর্বদা তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ |
প্রকাশক: আব্দুর রহমান
ঠিকানা: ১৬৬-১৬৭, লেভেল-৮ (রুম-ডি), পল্টন, ঢাকা।
ই-মেইল: crimechroniclebd@gmail.com
প্রকাশিত সংবাদ
মাসিক পাঠক
বছরের অভিজ্ঞতা