স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।


রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দিন আহমেদ জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রক্টরের শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


উল্লেখ্য, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা, শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে ছিলো আলোচনা সমালোচনা। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে নিয়োগ পাওয়া বর্তমান প্রক্টরের সাথে জামাতের সম্পৃক্ততা আছে সন্দেহ করা হচ্ছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী কয়েক দিনের মধ্যেই ভারপ্রাপ্ত প্রক্টর অথবা স্থায়ী উত্তরসূরি নিয়োগ দেওয়া হতে পারে। ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে পরবর্তী প্রক্টর চারুকলা অনুষদ থেকে আসতে পারে।