ক্রাইম ক্রনিকল ডেস্ক।
তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউবা তাকে ইন্টারপাশ আবার কেউবা ঢাবি ড্রপআউট বলে তাচ্ছিল্য করছে। অনেকে প্রশ্ন তুলছেন, তারেক রহমান আদৌও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। এ ব্যাপারে আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ইন্টেরিম গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল নিশ্চিত করেন এক ফেসবুক পোস্টে। তিনি বলেন-
“প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ’নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।”

তিনি একই পোস্টে তারেক রহমানের সহপাঠীদের মধ্যে পরিচিত কয়েকজনের নাম উল্লেখ করেন। তারা হলেন- সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আরো জানান, তখন এরশাদের প্রবল শাসন ছিলো দেশে।এরশাদ প্রয়াত রাষ্ট্রপচি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিলো বলেও দাবি করেন তিনি। ড. আসিফ নজরুল মনে করেন, এরশাদ আমলে নিরাপত্তা ঝুঁকির কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢা.বি.-র পড়াশোনা বন্ধ হয়ে যায়।