স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল
রবিবার এল ক্লাসিকোতে ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে ৬২ হাজার দর্শকের উপস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লিগ শিরোপা তুলে নেয় কাতালান ফুটবল ক্লাব বার্সেলোনা।
ফুটবল ক্লাব ইতিহাসের সব থেকে বড় দুই প্রতিপক্ষ ধরা হয় রিয়াল মাদ্রিদ ও ফুটবল ক্লাব বার্সেলোনাকে। পৃথিবীর লক্ষ লক্ষ ফুটবল ভক্ত এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মেসি, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার, ইনিয়েস্তা, রবার্তো কার্লোস সহ অনেক কিংবদন্তি খেলেছেন এই দুই বড় ক্লাবের অধীনে।
"এল ক্লাসিকো"কে ক্লাব ফুটবলের সব থেকে বড় ফুটবল ম্যাচ বলে থাকেন অধিকাংশ বিশ্লেষক এবং ভক্তরা। তবে লা লিগার ইতিহাসে দ্বিতীয়বার এমন বিরল কাহিনীর সাক্ষ্য হলো ফুটবল বিশ্ব। এর আগে ১৯৩২ সালে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার সাথে ২-২ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ।

টানা তিন বছর ভরাডুবির পর, বিগত চার মৌসুমের তিনবারই শিরোপা জিতল বার্সেলোনা। ২০২৪ সালে, দায়িত্ব নেয়ার পর হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের লিগ শিরোপা জিতল ক্লাবটি। তার অধীনে বার্সেলোনা এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে। এর মধ্যে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং গত বছরের কোপা ডেল রে রয়েছে।
ম্যাচ শুরুর আগে নিজের বাবার মৃত্যু সংবাদ পান ম্যানেজার হ্যানসি ফ্লিক। তারপর ও সাইডলাইনে উপস্থিত ছিলেন। শোকের চিহ্ন হিসেবে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেন এবং খেলা শুরুতে এক মিনিট নীরবতা পালন করেন।

৯ মিনিটেই অসাধারণ এক চোখধাঁধানো ফ্রি কিকে জালে বল জড়ান ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড, ১৮ মিনিটে দ্বিতীয় গোলে বার্সাকে এগিয়ে দেন স্প্যানিশ ফুটবলার ফেরান তোরেস। দুজনেরই তাদের ম্যানেজার হ্যান্সি ফ্লিককের সাথে উল্লাসে মেতে উঠেন। রিয়াল মাদ্রিদ কিছু ব্যর্থ চেষ্টা করলেও পুরো ম্যাচে কোনো গোল বের করতে পারে নি। পুরো ম্যাচে ৮টি শট নিয়ে অন টার্গেট রাখতে পেরেছে মাত্র একটি শট।
সময় শেষ হতেই, বার্সেলোনার স্ট্যার খেলোয়াড় লামিন ইয়ামাল, রাফিনহা সহ সকলে কোচ হ্যান্সি ফ্লিকের সাথে লা লিগা ট্রফির মিনিয়েচার নিয়ে উল্লাসে মেতে উঠে। পরে দলীয়ভাবে ট্রফি দেয়া হয়। পুরো স্টেডিয়াম জুড়ে তে "চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস" ধ্বনিতে মুখরিত হয়।
টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন রইলো রিয়াল মাদ্রিদ। বড় বড় তারকা খেলোয়াড় ক্লাবে ভিড়লেও অভ্যন্তরীণ কোন্দল, ম্যানেজারদের বড় খেলোয়াড় সামলানোর জটিলতার মধ্যে দিয়ে পার করছে ক্লাবটি। দ্রুতই নতুন ম্যানেজার নিয়োগ দিতে যাচ্ছে ক্লাবটি এমন গুঞ্জন চারদিকে।
২৯ তম লা লিগা জয় করল ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে ৩৬ শিরোপা নিয়ে এখনো সবার উপরে অবস্থান চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের।