স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


রাষ্ট্রীয় সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। সফর শেষে তিনি সরাসরি চীন সফরে যাবেন বলে জানা গেছে।


কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।


সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ), চুক্তি, কর্মপরিকল্পনা ও প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।


তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া ও চীন সফরে একটি সীমিত আকারের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে।


পররাষ্ট্র সচিব বলেন, এ সফরের মূল লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।


আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী -এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন তিনি -এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য -এও অংশ নেওয়ার কথা রয়েছে।


সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।


সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।