নিজস্ব প্রতিবেদক। ক্রাইম ক্রনিকল


জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনার, শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি এবং মুক্তিযুদ্ধপন্থী এক্টিভিস্ট হিসেবে সর্বমহলে আলোচিত মুখ শেখ তাসনিম আফরোজ ইমি এক পোস্টে দাবি করেন- “শহীদ মিনারে তোফায়েল আহমেদকে শেষ শ্রদ্ধা জানাইতে দেয় কিনা এটাই হবে মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপির লিটমাস্ট টেস্ট।”


সম্প্রতি শাহবাগ থানার সামনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে মব করে তাকে থানায় সোপর্দ করা হয়। এরপর দীর্ঘ ৬০ দিন কারাবাসের পর মুক্তি মেলে। 


১ জুন সোমবার দিবাগত রাতে ইমি তার এক ফেসবুক পোস্টে বলেন, “ বিএনপি সরকার আমাকে বিনা কারণে ৬০ দিন জেল খাটাইসে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিসে। আমার পরিবারের একজন সদস্যকে আমি শেষ দেখাও দেখতে পারিনাই জেলে থাকার কারণে। তারপরও আমি ওদের সাথে শত্রুতা করিনাই এখনো পর্যন্ত।”



ইমির ফেসবুক পোস্ট। 


'৬৯ এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রয়াণে ইমি একই পোস্টে দাবি করেন- মুক্তিযুদ্ধ, তোফায়েল আহমেদ কিংবা 'জয় বাংলা' স্লোগান আওয়ামীলীগের একার সম্পত্তি না।এগুলো জাতীয় সম্পত্তি ও সার্বজনীন।


উল্লেখ‍্য ১ লা জুন রোজ সোমবার ‘৬৯ এর গণ-অভ‍্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত‍্যুবরণ করেন।