স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
১৫ জুন সোমবার দিবাগত রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে কটাক্ষ করতে থাকে। এসময় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তার দিকে তেড়ে যায়।একপর্যায়ে মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হত্যা ও নিপীড়নের প্রতিবাদে অন্যান্য শিল্পীদের সাথে রাজপথে নেমে সংহতি প্রকাশ করেন মোশাররফ করিম।
১ আগস্ট ২০২৪, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় অন্যান্য নাট্য ও চলচ্চিত্র শিল্পীদের সাথে তিনি বিক্ষোভ সমাবেশে ও মিছিলে যোগ দেন। এসময় ‘এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই’ মন্তব্য করে বেশ আলোচনায় আসে খ্যাতিমান এই অভিনেতা।
২০২৪ সালের আগস্টের ১ তারিখে ফার্মগেইট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে অভিনেতা মোশাররফ করিম। ছবি: সংগৃহীত।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে অভিনেতা মোশাররফ করিম বলেছিলেন , ‘আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত– এগুলো দেখতে চাই না। এসবের বাইরে থাকতে চাই।’
সেসময়ে আন্দোলনে সম্পৃক্ত হয়ে ভয় রয়েছে কি না জানতে চাইলে মোশাররফ করিম বলেছিলেন , ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।’
