স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
ফ্রান্সে অনুষ্ঠিত G7 Summit-এর ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-কে প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তিনি মোদিকে “কঠিন আলোচক”, “কঠিন ব্যবসায়ী” এবং “কিলারের মতো কঠোর” নেতা হিসেবে আখ্যায়িত করেন।
ফ্রান্সের Évian-les-Bains শহরে বুধবার দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের সময় ট্রাম্প বলেন, মোদি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র ও আকর্ষণীয় হলেও আলোচনার টেবিলে তিনি কঠোর অবস্থান নেন।
তিনি বলেন, “তিনি দেখতে খুব ভালো মানুষ, যেন দেবদূতের মতো। কিন্তু বাস্তবে তিনি কিলারের মতো কঠিন।”
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং তিনি ক্ষমতায় থাকাকালে এই সম্পর্ক আরও জোরদার হবে।বৈঠকে তিনি দাবি করেন, ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে, তবে সে ক্ষেত্রে মোদির নেতৃত্ব থাকা জরুরি।
অন্যদিকে বৈঠকে Narendra Modi পশ্চিম এশিয়ার শান্তি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য Strait of Hormuz উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা জরুরি।তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা জরুরি।