স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল


ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫–২৬ মৌসুমের বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার ঘোষণা করেছে উয়েফা। মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে আগেই নির্বাচিত হয়েছেন পিএসজির খভিচা কভারাটসখেলিয়া।


রোববার প্রকাশিত তালিকায় দেখা যায়, এই মৌসুমে পিএসজির আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।


উয়েফার ঘোষণা অনুযায়ী—


সিজনের সেরা খেলোয়াড় (Player of the Season): খভিচা কভারাটসখেলিয়া


সিজনের সেরা তরুণ খেলোয়াড় (Young Player of the Season): আর্দা গুলার 


চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেরা খেলোয়াড় (Player of the Match): ভিটিনিয়া 


টিম অব দ্য সিজন: পিএসজির ৫ জনসহ মোট ১১ জন খেলোয়াড় 




টিম অব দ্য সিজনে পিএসজির কভারাটসখেলিয়া ছাড়াও জায়গা পেয়েছেন ওসমান দেম্বেলে, মারকিনিয়োস, নুনো মেন্ডেস ও ভিটিনিয়া।


বিশ্লেষকদের মতে, পুরো আসরজুড়ে পিএসজির দাপুটে পারফরম্যান্সই এই পুরস্কার তালিকায় তাদের আধিপত্যের মূল কারণ।


উল্লেখ্য, ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় পিএসজি।