স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও পরাজয়ের মাধ্যমে ৩-০ ব্যবধানে সিরিজ হারে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া পুরো সিরিজে আধিপত্য দেখিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করে। 




আজ বেলা দুইটায় চট্টগ্রামে শুরু হয় সিরিজের ৩য় ও শেষ ম্যাচ। টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ ওভারেই টাইগারদের দেয়া লক্ষ্য পেরিয়ে যায় অজিরা। পায় ৭ উইকেটের বিশাল এক জয়।




সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি চেরি গাড়ি মাঠে প্রদর্শন করা হয়েছিল। তবে ৩ ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ই উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। তাই ম্যাচ শেষে কাউকে না দিয়ে শোরুমে ফিরিয়ে নেয়া হয় ৩৫ লাখ টাকা মূল্যের এ অত্যাধুনিক গাড়িটি। 


এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও এই সিরিজে বাংলাদেশ দল ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই ধারাবাহিকতার অভাবে ভুগেছে। 


অন্যদিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কার্যকর পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয়। দ্বিতীয় ম্যাচ জিতে তারা আগেই সিরিজ নিশ্চিত করেছিল, পরে তৃতীয় ম্যাচ জিতে পূর্ণাঙ্গ হোয়াইটওয়াশ সম্পন্ন করে।