স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ।
তবে বড়বাড়ি বিওপির বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক সহযোগিতায় বিএসএফের এই অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ব্যর্থ হয়েছে।
অনুপ্রবেশকারীরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি, তারা বর্তমানে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রয়েছে।
৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে কোম্পানি পর্যায়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।