স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ফুটবল বিশ্বে ব্রাজিল মানেই শৈল্পিক খেলা, তারকার ঝলক আর বিশ্বকাপ জয়ের ঐতিহ্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা আগামী বিশ্বকাপে মাঠে নামবে বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে। তবে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন আরেকটি আলোচনা জোরালো—ব্রাজিল কি হেক্সা জিতবে, নাকি বিশ্বকাপ ট্রফি ছাড়া টানা ছয় আসর পার করার ‘হেক্সা’ পূর্ণ করবে?
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—এই পাঁচটি বিশ্বকাপেই শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপেও যদি তারা ট্রফি ঘরে তুলতে না পারে, তাহলে বিশ্বকাপ শিরোপাবঞ্চিত টানা ছয় আসরের রেকর্ড গড়বে দলটি।
অন্যদিকে, বিশ্বকাপ জিততে পারলে সেটিই হবে ব্রাজিলের কাঙ্ক্ষিত ‘হেক্সা’—ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা।
ফলে আগামী বিশ্বকাপ ব্রাজিলের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সেলেসাওরা কি ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’র স্বপ্ন পূরণ করবে, নাকি ট্রফিহীনতার ‘হেক্সা’ তাদের তাড়া করবে—সেই উত্তর মিলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।