অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত রাতে উপজেলার চলিতাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালু পরিবহনের সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, হরিতলা ছড়ার বালুমহাল এ বছর ইজারা দেওয়া না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

ইউএনও জানান, জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পাশাপাশি হরিতলা ছড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।