ঢাবি প্রতিনিধি॥ ক্রাইম ক্রনিকল


২৪ মে রাতে জগন্নাথ হলের বাংলা বিভাগের ২০-২১ সেশনের অভয় কুমার সিংহ নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে রুমে গিয়ে সংঘবদ্ধভাবে মারধরের ঘটনা ঘটে। তিনি জগন্নাথ হলের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের বরাদ্দকৃত রুমে থাকেন।


ভিক্টিমের পায়ের হাঁটুতে সমস্যা থাকার কারণে হলের টং দোকানে পা উঠিয়ে বসে ছিলো। অভিযুক্ত শিক্ষার্থীরা পা নামাতে বলে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে ৪-৫ জন মিলে সেই প্রতিবন্ধী শিক্ষার্থীর রুমে গিয়ে নির্যাতন করে এবং হুমকি দিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলো :  ১) ঝলক দাস  (২০-২১) ২) চন্দন দাস ,ফ্রেন্স ল্যাংগুয়েজ

(২০-২১) ৩) রিপন (২১-২২ মার্কেটিং) সহ মোট চারজন


অভিযুক্তরা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। উক্ত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এর সিদ্ধান্তে দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকারকে  সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। উল্লেখ্য অব‍্যাহিতপ্রাপ্ত তিনজনই জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


ভুক্তভোগী শিক্ষার্থী ফিজিক্যালি চ্যালেঞ্জড বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত রুমে থাকেন।একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এর আগেও ৯ মে রাতে জগন্নাথ হল ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে রুমে গিয়ে সংঘবদ্ধভাবে ৫-৬ জন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। তবে, উক্ত ঘটনা কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে প্রকাশ‍্যে আসতে পারেনি । ক্রাইম ক্রনিকল সাহসী পদক্ষেপ নিয়ে উক্ত ঘটনার উপর একটি রিপোর্ট প্রকাশ করে।তবে সেই ঘটনার কোনো বিচার আজও হয়েছে কিনা জানা যায়নি।


পূর্বের ঘটনাকে প্রশ্রয় দেওয়ায় নির্যাতনের ধারাবাহিকতায় অভয় কুমার সিংহের উপর নির্যাতনের পুনরাবৃত্তি ঘটেছে বলেই মনে করে ঢাবি শিক্ষার্থীসমাজ। ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের ভাষ্যে: তিনি নিতান্তই ভদ্র ছেলে। তার উপর এই জঘন্যতম নির্যাতনের যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে।



সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ডাকসু ও হল সংসদের পক্ষ থেকে হল প্রভোস্টের সাথে সাক্ষাৎ 


বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং যারা যারা এই নির্যাতনগুলোর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।