স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেছেন, একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।


শনিবার (২০ জুন) দুপুরে শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। তাই বিএনপির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর এ বক্তব্য আসে জামায়াতের আমির -এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায়। এর আগে নারায়ণগঞ্জে এক কর্মী সম্মেলনে শফিকুর রহমান অভিযোগ করেছিলেন যে সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।


এদিন মির্জা ফখরুল মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালিদাস সাগর নদের ওপর প্রস্তাবিত একটি সেতুর সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। পরে তিনি জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।