স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
টানা চার দফা মূল্য হ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় পৌঁছেছে।
শনিবার (১৩ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের দাবি, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের এ ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও দেশীয় কাঁচামালের দামের প্রভাবেই এ মূল্যবৃদ্ধি ঘটেছে।
এদিকে, স্বর্ণের দাম বাড়ায় বিয়ের মৌসুম ও বিনিয়োগ খাতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সং
শ্লিষ্টরা।